রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় মো. সাগর নামে এক যুবক নিহত হওয়ার মামলায় আবেদনটি করা হয়।

বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে মমতাজের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জামিন চেয়ে আবেদন করেন।আইনজীবী রেজাউল করিম শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় জামিনে মুক্তি পাওয়ার আইনি অধিকার তিনি সংরক্ষণ করেন।

এই মামলায় অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকায় তিনি জামিন পাওয়ার যোগ্য।যুক্তি দিয়ে তিনি বলেন, আসামি জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাংলা লোকসংগীত জগতে প্রথিতযশা শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে তিনি অন্য আসামিদের সঙ্গে অর্থের যোগানদাতা ও পরিকল্পনার কথিত কার্য সম্পন্ন করেন বলে এজাহারে উল্লেখ থাকলেও, এর কোনো তথ্য-উপাত্ত নেই।

শুনানি নিয়ে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

Tag :

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত রাকিব গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে!

PhotoCard Icon
Create PhotoCard

সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৩:৪১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬