বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

মো মামুন আহমেদ রাজিব
কালীগঞ্জ প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীনভাবে গরুর মাংসের ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া গরুর মাংসের ব্যবসা পরিচালনার দায়ে ইকবাল সরকার (৩০), পিতা—ইব্রাহিম খলিলুল্লাহকে ১০ হাজার টাকা এবং আজিজুল ইসলাম (৪৪), পিতা—আমির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫), সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় মোট দুটি মামলায় দুই ব্যবসায়ীকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

কালীগঞ্জে ১৬তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত

PhotoCard Icon
Create PhotoCard

কালীগঞ্জে লাইসেন্সবিহীন গরুর মাংস ব্যবসা পরিচালনায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬