মোঃ সৈকত, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে হুট করেই আশঙ্কাজনক হারে বেড়ে গেছে গরু চুরি। একের পর এক চুরির ঘটনায় পুরো উপজেলার খামারি ও কৃষকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের জামারুল খানের বাড়িতে ঘটে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। সংঘবদ্ধ চোরচক্র রাতে ভুক্তভোগীর থাকার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর গোয়াল ঘর থেকে দুধেল গাভীসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৩টি গরু নিয়ে চম্পট দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু টিওরী গ্রামই নয়—অলুয়া, সানাইয়া ও মানিকপুরসহ আশপাশের এলাকাগুলোতে গত এক মাসেই অন্তত এক ডজনেরও বেশি গরু চুরি হয়েছে। সম্প্রতি উত্তর সোম এলাকায় ইঞ্জিনচালিত ট্রলারে এসে ব্যবসায়ীদের মারধর করে মালামাল ও নগদ টাকা লুটের ঘটনাও ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার রাতে একটি নীল রঙের পিকআপ ভ্যান এলাকায় প্রবেশ করে এবং মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দ্রুত বেগে বেরিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই পিকআপেই চুরি হওয়া গরুগুলো পাচার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান:
“অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে চোরচক্রের গ্রেপ্তার এবং এলাকায় নৈশকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারি ও এলাকবাসী।
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে মাঝরাতে ঘর বন্দি করে গরু চুরি: আতঙ্কে খামারি ও কৃষকরা।
-
মোঃ সৈকত।
- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- ৫১ Time View
Tag :
জনপ্রিয়










