শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত-ইতালি যাওয়ার স্বপ্ন : সাড়ে ৩ কোটি টাকা খুইয়ে জানলেন সবই ভুয়া

  • Reporter Name
  • আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩২ Time View

কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে তিন কোটি টাকা দেন ভুক্তভোগীরা। স্বপ্নপূরণে তিন মাসের অপেক্ষায় বিভোর তারা। এক মাস পর ভুয়া ভিসা এরপর বুকিং টিকিটের প্রিন্ট কপি দিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক চক্র। যোগাযোগ করা হলে অযুহাত দেখিয়ে জানানো হয় টিকিট বাতিলের কথা।

এভাবেই অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করা একটি প্রতারক চক্রের দুই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন- নুসরাত জাহান (২৮) এবং মো. সোহান (২৪)।

সোমবার (১১ মে) দিবাগত রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, মামলার এজাহার ও গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা পল্লবী থানাধীন এলাকায় বিএফসি গ্লোবাল কনসালটেন্সি নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়।

ওই বিজ্ঞপ্তি দেখে ভুক্তভোগীরা ৬ মাস আগে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া ব্যাপারে কথাবার্তা বলে। এ সময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্বিয়াতে যেতে ৮ লাখ টাকা দিতে হবে।

অভিযুক্তদের সঙ্গে চুক্তির পরে ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে তিন কোটি টাকা জমা করে এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে। টাকা দেওয়ার এক মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হয়। ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের বুকিং করা এয়ার টিকিট দেওয়া হয় এবং ফ্লাইটের তারিখ আসার এক দিন আগেই বিভিন্ন অযুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে বলে প্রতারণা করে।

এঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর একটি দল জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অবস্থান শনাক্তের মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।

Tag :

কালীগঞ্জে ১৬তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত

PhotoCard Icon
Create PhotoCard

কুয়েত-ইতালি যাওয়ার স্বপ্ন : সাড়ে ৩ কোটি টাকা খুইয়ে জানলেন সবই ভুয়া

আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬