শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

আগামী ২৭ মে (বুধবার) তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। রোববার (১৭ মে) গালফ নিউজ এ তথ্য জানায়।
গালফ নিউজ জানায়, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজের ১ তারিখ হবে। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।
শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। দেশটি নিশ্চিত করেছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা আজ সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
Tag :

কালীগঞ্জে ১৬তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত

PhotoCard Icon
Create PhotoCard

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক

আপডেট সময় : ১১:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬