সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবকে নিয়ে যা বললেন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ককে ঘিরে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জনের সঙ্গে জড়িয়ে এসেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম। তবে এসব আলোচনা বা গুজবকে নিজের পরিচয়ের ভিত্তি হিসেবে দেখতে নারাজ এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কারও নাম ব্যবহার করে আলোচনায় থাকার প্রয়োজন তার নেই।

মিষ্টি জান্নাত বলেন, চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে তিনি কখনও কারও প্রভাব বা পরিচয়ের ওপর নির্ভর করেননি। তার ভাষ্য, একজন অভিনেত্রী, চিকিৎসক ও উদ্যোক্তা হিসেবে তিনি নিজের পরিচয়েই পরিচিত হতে চান।

চলচ্চিত্র অঙ্গনে একসময় শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে তোলা একটি ছবি নিয়েও ব্যাপক আলোচনা হয়। সেই প্রসঙ্গ টেনে মিষ্টি জানান, একটি বিশেষ ঘটনার কারণে ওই ছবি নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল, তবে সেটিকে কেন্দ্র করে যেসব গল্প প্রচার হয়েছে, তার সবকিছু বাস্তবতার সঙ্গে মেলে না।

সাক্ষাৎকারে তিনি আরও ইঙ্গিত দেন যে, শাকিব খানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। ব্যক্তিগত কিছু স্মৃতির কথাও তুলে ধরেন তিনি। তবে সেই সম্পর্ককে কেন্দ্র করে ছড়ানো বিভিন্ন গুঞ্জনকে গুরুত্ব দিতে রাজি নন বলে জানান এই অভিনেত্রী।

আলোচনার একপর্যায়ে দেশের জনপ্রিয় নায়কদের স্টাইল ও ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন মিষ্টি। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন হওয়া স্বাভাবিক এবং একজন তারকার জন্য নিজেকে আরও পরিপাটি ও আধুনিকভাবে উপস্থাপন করা ইতিবাচক বিষয়। এ ক্ষেত্রে শাকিব খানের সাম্প্রতিক পরিবর্তনের প্রশংসাও করেন তিনি।

মিষ্টির ভাষ্যমতে, একজন শিল্পীর ক্যারিয়ারে উন্নতি ও ব্যক্তিত্বের বিকাশ দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। তাই একজন তারকার নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা প্রশংসার দাবিদার।

Tag :

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত রাকিব গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে!

PhotoCard Icon
Create PhotoCard

শাকিবকে নিয়ে যা বললেন

আপডেট সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬