রিপোর্টার: মোঃ মামুন আহমেদ।
কালীগঞ্জ প্রতিনিধি (গাজীপুর)।
গাজীপুরের কালীগঞ্জের নাগরি ইউনিয়নের পানজোরা বনিকপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বার্ষিক উৎসব। বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় এ উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, অধিবাস কীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৭ ও ১৮ই ভাদ্র ১৪৩৩ বাংলা (০৪ ও ০৫ই সেপ্টেম্বর) শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গীতা পাঠ করবেন পাঠক শ্রী রাহুল কৃষ্ণ দাস। ১৮ই ভাদ্র রাত ৯:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অধিবাস কীর্তন পরিবেশন করেন কালীগঞ্জের শ্রী অটল চন্দ্র শীল।
পরবর্তী ধাপে ১৯শে ভাদ্র (০৬ই সেপ্টেম্বর) থেকে ২০শে ভাদ্র (০৭ই সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং ২১শে ভাদ্র (০৮ই সেপ্টেম্বর) অরুণের উদয় থেকে রজনী প্রভাত পর্যন্ত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হয়। একই দিন দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। বনিকপাড়া, পালপাড়া, তকপাড়া, আলগারটেক, চানখোলা ও স্থানীয় এলাকার দীন ভক্তবৃন্দের যৌথ আয়োজনে এই ধর্মীয় মহোৎসবটি আয়োজিত হয়েছে।










