শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপির জয় নিয়ে মুখ খুললেন জিত

  • Reporter Name
  • আপডেট সময় : ০৬:৩০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৪৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা। এ তালিকা থেকে বাদ যাননি পশ্চিমবঙ্গের গ্ল্যামার জগতের তারকারাও।

নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জনপ্রিয় তারকা জিত। সচরাচর রাজনীতির বাইরে থাকা এ তারকার পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।

বিজেপিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজেপিকে এই যুগান্তকারী জয়ের জন্য অভিনন্দন। আশা করি এই জয় উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’

জিত ছাড়াও বিজেপির জয়ের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেত্রী মৈত্রয়ী মিত্র, সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায়সহ অনেকেই।

Tag :

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা

PhotoCard Icon
Create PhotoCard

বিজেপির জয় নিয়ে মুখ খুললেন জিত

আপডেট সময় : ০৬:৩০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬