রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার মাটিকাটা এলাকায় গোবিন্দাসী বাজারে নিবিড় মেডিকেল এর স্বত্বাধিকার ঔষধ ব্যবসায়ী মন্জরুল ইসলাম (ঠান্ডু)এর বাড়িতে এই ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ব্যবসায়ী ঠান্ডু জানান, আমি সহ আমার বউ, দুই ছেলে, মা, সারাদিন ধানের কাজ শেষ করে রাতে খাবার খাওয়ার পর সবার শরীর দূর্বল লাগছিলো তাই সবাই ঘুমিয়ে যাই, কিন্তু সকাল হলেও কেউ জাগনা পাইনা। ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। তাঁর দাবি, রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

‎এ বিষয়ে ভূঞাপুর থানা ইনচার্জ মো: সাব্বির রহমান জানান বলেন, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

‎এদিকে স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইলের ভূঞাপুরে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :

তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত রাকিব গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে!

PhotoCard Icon
Create PhotoCard

ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬