শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

  • Reporter Name
  • আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১১৬ Time View

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করা হয়।

শুক্রবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাত ৯টার পর বাবার রোডে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গেটের সামনে থেকে অভিযানটি শুরু করে। পরে তা জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে পরিচালনা করা হয়।

অভিযানকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার অনেকে মাদক কেনার জন্য বাড়ি থেকে এখানে আসবেন বলে আমাদের কাছে তথ্য ছিল। বৃহস্পতিবারকে টার্গেট করে তারা ভেতর থেকে মাদক বিক্রির জন‍্য পাঁয়তারা করেন। তাদের ধরতে এডিসিসহ থানা-পুলিশ ও এসপিবিএন সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটি ট্রাংক উদ্ধার করা হয়। সেই ট্রাংক থেকে মাদক এবং মাদক বিক্রির টাকা উদ্ধার করেছি আমরা। অভিযানে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

কালীগঞ্জে ১৬তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত

PhotoCard Icon
Create PhotoCard

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬