ইরান যেন ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সে জন্য দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছেন। ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের জন্য আর হুমকি হতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা এই প্রচেষ্টাকে সমর্থন করছি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি। তবে এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের খুব শিগগিরই আবারও (ইরানের বিরুদ্ধে) ব্যবস্থা নিতে হতে পারে।
















