বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে হারিয়ে আবেগাপ্লুত সালমান: স্মৃতিচারণে দীর্ঘ পোস্ট

  • Reporter Name
  • আপডেট সময় : ০৭:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩৩ Time View

২০২৪ সালের ১৪ এপ্রিল ভোর ৫টা নাগাদ বাইকে আসা দুই ব্যক্তি সালমান খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায়। সে ঘটনার বিচারপ্রক্রিয়া এখনো চলছে। এর মাঝে একাধিকবার সালমানকে হুমকিও দেওয়া হয়েছে। এসবের মাঝেই এবার প্রিয় বন্ধুকে হারালেন এই বলিউড তারকা। অভিনেতা জানান তিনি কাঁদবেন না। কিন্তু তিনি নাকি নিজের লিভার ও কিডনির কথা ভেবে চিন্তিত।

সুশীল কুমারের সঙ্গে দীর্ঘ ৪২ বছরের বন্ধুত্ব সালমানের। সেই বন্ধুকেই হারালেন তিনি। তবে বন্ধুকে বিদায় জানাতে নারাজ এই সুপারস্টার। বন্ধুর নামের পাশে প্রয়াত লিখবেন না বলেই জানিয়েছেন। পাশাপাশি আবেগতাড়িত সালমান বলেন, ‘৪২ বছর ধরে এই মানুষটার সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক। আমার দেখা অন্যতম দয়ালু ও সংবেদনশীল মানুষ। অর্থনৈতিক কষ্ট বা শারীরিক কষ্ট কোনো কিছুরই পরোয়া করতেন না। পাঁচ মিনিট আগেও মৃত্যুর সঙ্গে চ্যাম্পিয়নের মতো লড়াই করেছে। একদিন সকলকেই যেতে হবে। কিন্তু বর্তমানটাকে বাঁচা উচিত। এবার নিশ্চিন্তে নিজের সিগারেট ও হুইস্কি খাও।’

এরপর নিজের একটি ছবি শেয়ার করে দীর্ঘ পোস্ট করেন সালমান। প্রিয় বন্ধুর প্রয়াণের পর সালমানের আফসোস, ‘আমার তো সব ঠিকই চলছিল। তুই আমার লিভার ও কিডনিটা খারাপ করছিলি বেশ।’ কঠিন সময় হোক বা হালকা মেজাজে মজা করার সময়ে সর্বদা সালমানের সঙ্গী ছিলেন সুশীল তা পরিষ্কার তার পোস্টে। দীর্ঘ বার্তায় কখনো তিনি হতাশ আবার কখনো ছদ্মরাগে বলছেন, ‘এবার উঠে পড়ো’। কিন্তু সবশেষে তার উপলব্ধি কেউ যেতে চাইলে তাকে আটকাতে নেই।

Tag :
PhotoCard Icon
Create PhotoCard

বন্ধুকে হারিয়ে আবেগাপ্লুত সালমান: স্মৃতিচারণে দীর্ঘ পোস্ট

আপডেট সময় : ০৭:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬