মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানকে যেভাবে দেখেন ফারিন

  • Reporter Name
  • আপডেট সময় : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৪৮ Time View

বর্তমান সময়ে ছোটপর্দার সবচেয়ে আলোচিত ফিমেল থ্রি নাটক থেকে উঠে আসা অভিনেত্রী ফারিন খান ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসালেন। নিজেকে শাকিবভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি।

দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করেছে বলেও জানান অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিং খান প্রসঙ্গে এমন কথাই বলেন ফারিন খান। শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার বলেও জানান তিনি।

‘রকস্টার’ সিনেমার পরিচালককে নিয়েও কথা বলেন ফারিন খান। অভিনেত্রী বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

শাকিব খানকে যেভাবে দেখেন ফারিন

আপডেট সময় : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬