শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ভয়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন গ্যালারি

ইডেনের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার স্টকহোমের ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ‘স্ট্রবেরি অ্যারেনা’য় এ দুর্ঘটনা ঘটে। আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয়।

সুইডিশ লিগ ‘অলসভেনস্কান’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল এআইকে এবং জুরগারডেন্স। ম্যাচের শুরুতেই জুরগারডেন্স ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় স্টেডিয়ামে আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারি ও মাঠের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এআইকে ক্লাবের নিরাপত্তা প্রধান হেনরিক কোচ নিশ্চিত করেছেন, আগুনে কেউ হতাহত হননি। তিনি বলেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কেউ আহত হননি’। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় খেলা শুরু হলে জুরগারডেন্স ৪-২ গোলে জয়লাভ করে।

Tag :
PhotoCard Icon
Create PhotoCard

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ভয়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন গ্যালারি

আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬