বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ মর্যাদায় পালিত হয় মা দিবস। আজ বিশ্ব মা দিবস। আর সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো মায়ের কোল। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন।
ঠিক তেমনি মা দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানান দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
এবার মা দিবসে দিলেন বিশেষ বার্তা। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।
মা দিবসে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তবে যারা মাতৃত্ব করছেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তান বড় করছেন; তাদের জন্যও এই দিনটি বিশেষ এক তাৎপর্যপূর্ণ। কারণ মায়েদের এক অন্যরকম লড়াই আর সার্থকতার গল্পও বলা হয় এই দিনে। অপু বিশ্বাসও ঠিক তেমনটিই জানালেন।
সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন— অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার রেশ ধরে কোনো বিশেষ কাউকে ইঙ্গিত করেছেন।























