মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ওয়েব ফিল্মে মৌ

আসছে ঈদের জন্য নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কুরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার।

মূল উপন্যাসে সত্তর দশকের প্রেক্ষাপট থাকলেও ওয়েব ফিল্মটির গল্পকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব ফিল্মটিতে মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে, যার জীবনকে ঘিরেই এগিয়েছে পুরো গল্প। ঘটনাক্রমে এক রাতে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। পরে মেয়ের সম্মান রক্ষায় ঘটনাটি গোপন করতে মরিয়া হয়ে ওঠেন। মরদেহ সরিয়ে ফেললেও নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে জটিলতা বাড়তে থাকে।

ফিল্ম প্রসঙ্গে মৌয়ের ভাষ্য, ‘গালিব অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে।’

ফিল্ম প্রসঙ্গে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘পারিবারিক গল্পের আবহে তৈরি হলেও সারার সংসারে রয়েছে শক্তিশালী থ্রিলার উপাদান। দর্শক এখানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন। গল্প সময়োপযোগী করতে কিছু চরিত্র ও প্লটে পরিবর্তন আনা হয়েছে, যা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। ফিল্মে নাম ভূমিকায় মৌ অসাধারণ অভিনয় করেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

মৌ ছাড়াও এই ফিল্মে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

প্রসঙ্গত ১৯৮৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন সাদিয়া ইসলাম মৌ। এরপর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তার সঙ্গে।

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

ঈদের ওয়েব ফিল্মে মৌ

আপডেট সময় : ০৮:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬