শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিথর দেহে দেশে ফিরলেন কারিনা কায়সার

পরিবার, সহকর্মী ও লাখো ভক্ত— সবাই বুক বেঁধে অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে প্রিয় মানুষের ফিরে আসার খবরের। কিন্তু সব আশা-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিয়ে নিথর দেহে দেশে ফিরেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার।
রোববার (১৭ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে কারিনাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিকেল ৫টা ২০ মিনিটে বিমানবন্দরে প্রিয় কন্যার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ। এ সময় মেয়ের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। শোকে মুহ্যমান কায়সার হামিদকে সান্ত্বনা জানানোর ভাষা যেন হারিয়ে ফেলেছিলেন উপস্থিত সকলে; চোখ ছলছল করা অবস্থায় মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরলেও তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বিমানবন্দরে উপস্থিত পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের মাঝেও তখন শোকের মাতম। ৫টা ২৬ মিনিটে মরদেহ নিয়ে তারা বাসার উদ্দেশে রওনা হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কারিনা কায়সারের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, লিভার-সংক্রান্ত জটিলতায় বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ এই প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর।
Tag :
PhotoCard Icon
Create PhotoCard

নিথর দেহে দেশে ফিরলেন কারিনা কায়সার

আপডেট সময় : ১১:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬