মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরোইনসহ নারী আটক

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-১২।

সোমবার (১৮ মে) ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

আটক রেহেনা রাজশাহী জেলার বাসিন্দা মো. মোস্তফার স্ত্রী বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, রেহেনা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজেই পরিবহন করতেন। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করতেন।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

হেরোইনসহ নারী আটক

আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬