মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনকালে হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্ব পালনরত না পেয়ে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।

নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকরা হলেন, মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য অধিদফতরকে জানানো হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ

আপডেট সময় : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬