উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পদ্মায় পড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাড়িতে কোনো যাত্রী ছিলো না। ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নামতে গিয়ে সামান্য ব্যথা পেয়েছে। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দিয়েছে ডুবুরি দল।
অবশেষে বেলা ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়েছে।











