মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

  • Reporter Name
  • আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৪৩ Time View

য়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ-সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।

বুধবার (৫ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া-এর সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান। সেই নিয়ম অনুসারেই এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অংশ।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে কিন্ডারগার্টেন প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা

PhotoCard Icon
Create PhotoCard

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬