মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৮৫ ঔষধি বৃক্ষরোপণ ছাত্রদলের

সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ৮৫তম দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ডা. আউয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (১২ মে) প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সে কারণেই পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডারজুড়ে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।’

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৮৫ ঔষধি বৃক্ষরোপণ ছাত্রদলের

আপডেট সময় : ০৫:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬