শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। তাদেরকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
শনিবার (২৪ মে) বেলা ১২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে ইতোমধ্যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুল রহমান দুলুও আদালতে উপস্থিত হয়েছেন। তিনি জানিয়েছেন, আজই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
গত মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লিশ বলেছে, ওই দিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন।
পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন।
Tag :

কালীগঞ্জে ১৬তম বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠিত

PhotoCard Icon
Create PhotoCard

রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬