মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবরস্থানের পাশে মিলল যুবতীর মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় : ১০:০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৭৮ Time View

টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লাউহাটি গ্রামে স্বল্পলারু এলাকায় একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি জানান, পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই যুবতীর পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে কিন্ডারগার্টেন প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা

PhotoCard Icon
Create PhotoCard

কবরস্থানের পাশে মিলল যুবতীর মরদেহ

আপডেট সময় : ১০:০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬