শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী তুলতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : ০৭:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২১ Time View

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দুর্ঘটনাকবলিত পঞ্চগড় থেকে দিনাজপুরগামী গেটলক বাসটিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী ওই গেটলক বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছালে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থাতেই একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে নিজের বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় চলন্ত বাস থেকে পড়ে বাসের সুপারভাইজারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ একযোগে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।

Tag :
PhotoCard Icon
Create PhotoCard

যাত্রী তুলতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

আপডেট সময় : ০৭:১৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬