শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাল নোটসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার চক্রের ৪ সদস্য ও উদ্ধার জাল নোট। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জাল নোট।

গ্রেপ্তাররা হলেন গোপালগঞ্জের গুরু চাঁদ বালা, শেরপুরের শফিকুল ইসলাম ও মো. রাশেদ মিয়া এবং বরিশালের মো. সোহাগ সরদার।

আজ বুধবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে প্রথমে শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে একজনকে আটক করে র‍্যাব-৯। পরে তার দেওয়া তথ্যে বন্দরবাজারের ‘হোটেল আলী’তে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে জনবহুল বাজার ও ছোট ছোট দোকান টার্গেট করে বড় অংকের জাল নোট দিয়ে কেনাকাটা করে আসল টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।

Tag :
PhotoCard Icon
Create PhotoCard

জাল নোটসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬