সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, একে-২২ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ির বুদংছড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বুদংছড়া এলাকায় অবস্থান গ্রহণ করে এবং দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে অভিযানদল তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। এতে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) এবং সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামক দুইজনকে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ০১টি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ০৬ রাউন্ড তাজা গুলি, ০১টি ফায়ারকৃত গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আহত সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে কিন্ডারগার্টেন প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা

PhotoCard Icon
Create PhotoCard

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, একে-২২ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬