শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন বিশ জন

রাজবাড়ীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে মাত্র ১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছে ২০ জন। রোবিবার (১৭ মে) সন্ধ্যায় রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শিড থেকে কনস্টেবল পদে উত্তীর্ণ এসব প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি জেলার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অনেকেই এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হওয়ার অনুভূতি ব্যক্ত করেন।
কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্তরা বলেন, কোন প্রকার ঘুষ, সুপারিশ ছাড়াই অনলাইনের মাধ্যমে আবেদন করে বিভিন্ন ইভেন্টে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আমরা আজ বাংলাদেশ পুলিশের সদস্য হতে পেরে গর্বিত। আমরা সততার সঙ্গে দেশ সেবায় নিয়োজিত থাকবো।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২৬ নিয়োগে ২০ পদের বিপরীতে রাজবাড়ী জেলায় ১০৮২ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। গত ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক যাচাই-বাছাই ও মাঠ পরীক্ষা শেষে ২০১ জন লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন। লিখিত পরীক্ষায় ১৯২ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৯ জন পাশ করে। এই ৬৯ জনের মৌখিক পরীক্ষা নিয়ে ২০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতঃপর স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনে সততা, দেশপ্রেম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বলেন, নিয়োগ কমিটির প্রধান হিসেবে ভালোভাবে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করাটা নিঃসন্দেহে খুবই আনন্দের ও সুখের বিষয়। আমরা খুব চমৎকারভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে যোগ্যতম প্রার্থীদের বাছাই করতে পেরেছি। সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাহ্যিক পেশার ছাড়াই আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। শতভাগ স্বচ্ছতা, তদবির ও উৎকোচ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই ২০ জন প্রার্থীর বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা মাত্র ১২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করেই এই চাকরি পেয়েছেন।
Tag :
PhotoCard Icon
Create PhotoCard

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন বিশ জন

আপডেট সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬