মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের রাঙ্গাপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত রূপা আক্তার উপজেলার আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ নভেম্বর উপজেলার একটি টিনশেড বাসা থেকে রূপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপার পরিবার আদালতে মামলা দায়ের করে। মামলাটির তদন্তভার পায় পিবিআই। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।

এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আকিব হোসাইন এবং পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই মো. খালেদ উপস্থিত ছিলেন।

মো. খালেদ বলেন,‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে কিন্ডারগার্টেন প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা

PhotoCard Icon
Create PhotoCard

আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আপডেট সময় : ১০:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬