শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সি পরে আসলেই অর্ধেক ফি নেওয়ার ঘোষণা চিকিৎসকের

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এতে পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। কেউ পড়ছেন নিজ পছন্দের দলের জার্সি আবার কেউ টানাচ্ছেন পছন্দের দলের জাতীয় পতাকা।

এরই মাঝে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এক চিকিৎসক। ডা. মো. হাবিবুর রহমান এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা দলের জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীর নির্ধারিত পরামর্শ ফি ৫০ শতাংশ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি জানান, বিশ্বকাপজুড়ে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় থাকবে।

ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

জানতে চাইলে ডা. হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদ্‌যাপন করার চিন্তা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি প্রচেষ্টা।

ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনায় মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করায় এমন উদ্যোগকে ব্যতিক্রমী ও অভিনব বলে মন্তব্য করেছেন।

Tag :
PhotoCard Icon
Create PhotoCard

আর্জেন্টিনার জার্সি পরে আসলেই অর্ধেক ফি নেওয়ার ঘোষণা চিকিৎসকের

আপডেট সময় : ১২:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬