মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

  • Reporter Name
  • আপডেট সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৪৮ Time View

বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কাস গলিতে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভাড়াটিয়া ও সাবলেট মিলিয়ে অন্তত ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. ইউনুস জানান, সকাল ৯টার দিকে তার বাড়ির সামনে থাকা টিনশেড বসতঘরগুলোতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় তার চারতলা ভবনের বারান্দার থাই গ্লাস ভেঙে পড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তপন মল্লিক বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করছেন। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ে তিল তিল করে ঘর তৈরি করেছিলেন। কিন্তু আগুনে ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সকাল ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভাড়াটিয়া ও সাবলেটসহ প্রায় ১৩টি পরিবার ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

Tag :
জনপ্রিয়
PhotoCard Icon
Create PhotoCard

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬